রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

ঢাকায় নচিকেতার কনসার্ট ১০ নভেম্বর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সংগীত ক্যারিয়ারের ত্রিশ বছর উদযাপন উপলক্ষে  ঢাকার শ্রোতাদের গান শোনাতে আসছেন। আগামী ১০ নভেম্বর নচিকেতা ঢাকার মঞ্চে সংগীত পরিবেশন করবেন। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শিরোনামের এ কনসার্টে শিল্পী জয় শাহরিয়ারও গান গাইবেন।

শিল্পী নচিকেতার সংগীত ক্যারিয়ারে ১৯৯৩ সালে প্রকাশ পায়  প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। তারপর ত্রিশ বছর ধরে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন এই শিল্পী নিজের কথা, সুর আর কণ্ঠে। এ অনুষ্ঠানের শুরুতে গান করবেন বাংলাদেশের শিল্পী জয় শাহরিয়ার।

কলকাতায় এরই মধ্যে এ আয়োজন উদযাপিত হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। এরই ধারাবাহিকতায় ঢাকায় শিল্পীর অনুরাগীদের জন্য এমন আয়োজন করছে ‘আজব রেকর্ডস ও আজব কারখানা’।

আরো পড়ুন: অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই কোটির বেশি আয় করলো টাইগার থ্রি

এরই মধ্যে অনুষ্ঠানের টিকেট বিক্রি শুরু হয়েছে অনলাইনে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। এ অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছে টফি, গোযায়ান, নেসক্যাফে, আমার পে ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘গত জুলাইয়ে আমি যখন কলকাতায় যাই, তখন নচিকেতা দাদার কাছে বাংলাদেশে তার ত্রিশ বছর উদযাপন করতে চাই বলেছিলাম।

একটা কনসার্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। কিছু দিন পরই দাদা কনসার্টটির বিষয়ে সম্মতি দেন। মূলত তার ক্যারিয়ারের এ উদযাপন করতেই এ কনসার্ট।’

এসি/ আই.কে.জে


ঢাকায় নচিকেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250