বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা

যে মহীয়সী নারীর জন্য আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছেন

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩

#

প্রতীকী ছবি

মহান সৃষ্টিকর্তা আল্লাহ সবসময় তাঁর বান্দাদের প্রতি সদয়। বিশেষ আমলদার বান্দাদের প্রতি রয়েছে আল্লাহর বিশেষ উপহার। তেমনই একজন নেককার বান্দা আছেন, যিনি একজন শ্রেষ্ঠ নারী, যাকে মহান আল্লাহ তা'য়ালা জিব্রাইল (আ.) এর মাধ্যমে সালাম পাঠিয়েছিলেন।

এখন আসুন জেনে নিই কে সেই মহীয়সী নারী- যাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু তায়ালা সালাম পাঠিয়েছিলেন? তিনি হলেন বিশ্বনবী (সা.)'র  পেছনে সর্বপ্রথম যে দুই জন জামায়াতে নামাজ আদায় করেছিলেন তাদের একজন। তিনি হলেন উম্মুল মু'মিনিন হযরত খাদিজা (আ.)।

খাদিজা (আ.) মহান আল্লাহর এতটা নৈকট্য লাভ করেছিলেন যে যখন হযরত জিবরাইল (আ.) ওহী নিয়ে বিশ্বনবী (সা.)'র কাছে হাজির হতেন তখন তিনি প্রথমে মহান আল্লাহর সালাম পৌঁছে দিতেন বিবি খাদিজা (আ.)র কাছে।

মহানবী (সা.)'র সঙ্গে বিবাহিত জীবনের ২৫ বছর কাটিয়েছেন মহীয়সী নারী হযরত খাদিজা (আ.)। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন বিশ্বনবী (সা.) অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি।

রাসূল (সা.)-কে বিয়ের আগেও হযরত খাদিজা (আ.) ছিলেন একত্ববাদী ও হযরত ইব্রাহিম (আ.)'র ধর্মের অনুসারী এবং আরব জাতির মধ্যে সবচেয়ে ধনী মহিলা। হাজার হাজার উট তাঁর মালিকানাধীন বাণিজ্য-সম্ভার দেশ থেকে দেশে বহন করতো বলে ইতিহাসে বর্ণিত হয়েছে।

আরো পড়ুন: হজের সময় নারীদের পিরিয়ড শুরু হলে করণীয়

বিশ্বনবী (সা.)'র সঙ্গে বিয়ের সময় তার বয়স ছিল ৪০ বছর (এ সময় তাঁর বয়স আরো কম ছিল বলে কেউ কেউ মনে করেন, তবে অধিকাংশ বিশেষজ্ঞই তাঁর ৪০ বছর বয়স্ক হওয়ার মতটি সমর্থন করেন)। বিশ্বনবী (সা.)'র সঙ্গে বিয়ের ১৫ বছর পর যখন মহান আল্লাহ আনুষ্ঠানিকভাবে তাঁর স্বামীকে নবুওত দান করেন তখন থেকেই উম্মুল মু'মিনিন হযরত খাদিজা (আ.) নিজের সব সম্পদ বিশ্বজনীন ধর্ম ইসলামের প্রচার-প্রসার ও নও-মুসলিমদের ভরণ-পোষণের কাজে ব্যয় করতে থাকেন এবং ইসলামের পেছনেই ব্যয় হয়ে যায় তাঁর সমস্ত সম্পদ। ফলে তাঁর ইন্তিকালের পর ইয়াতিম কন্যা ফাতিমা (আ.) একটি মুদ্রা পরিমাণ সম্পদও উত্তরাধিকারসূত্রে (মায়ের কাছ থেকে) লাভ করেননি। (সহিহ বুখারী)।

এম এইচ ডি/ আইকেজে 

আল্লাহ বিশ্বনবী (সা.) উম্মুল মু'মিনিন হযরত খাদিজা (আ.) ফাতিমা (আ.) নবুওত ইসলাম সহিহ বুখারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250