রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

রক্তের গ্রুপ অনুযায়ী কোন খাবার খাবেন, জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পুষ্টিকর খাবার খাওয়া যতটা জরুরি, শরীর অনুযায়ী আপনার খাবারের ভারসাম্য রাখাও সমান গুরুত্বপূর্ণ। আমরা অনেকে জানি না যে, আমাদের রক্তের গ্রুপ অনুযায়ী খাবারের তালিকা একেকজনের একেক রকম হওয়া উচিত। কারণ, রক্তের গ্রুপ অনুযায়ী বেশকিছু খাবার হজম করতে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে অনেকেই খাসি, গরু বা মুরগির মাংস হজম করতে পারেন না।

গবেষণায় দেখা গেছে, প্রত্যেকের রক্তের গ্রুপ অনুযায়ী খাদ্যাভাস নির্ধারণ না করলেই বিপদ। অর্থাৎ, আপনার খাদ্যাভ্যাস নির্ভর করা উচিত আপনার রক্তের গ্রুপের ওপরও।

মানুষের শরীরের চার ধরনের রক্তের গ্রুপ হয়। ও, এ, বি এবং এবি। এই চার রক্তের গ্রুপের মানুষ কে কী ধরনের খাবার খেতে পারে তা সরাসরি নির্ভর করে রক্তের গ্রুপের ওপর। তাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন রক্তের গ্রুপের মানুষ কেমন খাবার খাবেন—

আরো পড়ুন : শরীরে হিমোগ্লোবিনের ঘাটতির লক্ষণ, কারণ ও প্রতিকার

‘এ’ রক্তের গ্রুপ

এই গ্রুপের মানুষদের রোগ প্রতিরোধ খুবই সংবেদনশীল। তাই এদের নিজেদের ডায়েটের দিকে অনেক বেশি নজর দিতে হয়। মূলত নিরামিষ খাবারই এই গ্রুপের মানুষের জন্য উপযোগী। এই রক্তের গ্রুপের মানুষের শরীর সহজে মাংস হজম করতে পারে না। তাই এদের খাসি, গরু বা মুরগির মাংস কম খাওয়াই ভালো। তাদের সামুদ্রিক খাবার ও বিভিন্ন ধরনের ডাল অন্তর্ভুক্ত করা উচিত।

‘বি’ রক্তের গ্রুপ

এই গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। তাই খাসি, মুরগি বা আমিষ খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ বাধানিষেধ মানতে হয় না। তবে সবুজ শাকসবজি, ফল, মাছ খাদ্য তালিকায় থাকা বিশেষ গুরুত্বপূর্ণ।

‘এবি’ এবং ‘ও’ রক্তের গ্রুপ

এই দুই গ্রুপের মানুষের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ বাধা-নিষেধ না থাকলেও খাসি-গরু ও মুরগি খাওয়ার ক্ষেত্রে কিছুটা লাগাম টানা ভালো।

এস/ আই. কে. জে/ 

খাবার রক্তের গ্রুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250