শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

রঞ্জনা আর নীলাঞ্জনা নিয়ে একই মঞ্চে অঞ্জন-নচিকেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

'পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব বলেছে পাড়ার দাদারা...' ভার্সেস 'লাল ফিতে সাদা মোজা সু স্কুল ইউনিফর্ম...' শনি রবিবারের বিকেলে আমাদের বাড়িতে কাক চিল বসা দায় হতো দুই বোনের খণ্ডযুদ্ধে। একজনের পছন্দ রঞ্জনা, একজনের নীলাঞ্জনা।

কোন গান চলবে সেই নিয়ে যুদ্ধ চলতো। তবে এই এত বছরের যুদ্ধের ইতি যাঁদের নিয়ে গান নিয়ে যুদ্ধ চলতো তাঁরাই থামালেন। এক মঞ্চে এক গানে গলা মেলালেন অঞ্জন দত্ত নচিকেতা।

গত শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ত্রিমূর্তি চ্যাপ্টার ১। এই কনসার্টে একসঙ্গে গান গাইলেন অঞ্জন এবং নচিকেতা। দুজনকে মঞ্চ দাপিয়ে বেড়াতে দেখা গেল বরাবরের মতো। বাংলা গানের জগতের দুই স্টলওয়ার্ট বলে কথা।

যাঁদের শো সকলে আলাদা আলাদা দেখেছে, শুনেছে তাঁরা একসঙ্গে সেটার একটা আলাদা মাধুর্য, সৌন্দর্য থাকবে। গোটা হলের সমস্ত দর্শকদের ফোনের টর্চ তখন জ্বলছে, আর ওঁরা স্টেজে গাইছেন 'নীলাঞ্জনা।'

একজনের রঞ্জনা, আরেকজনের নীলাঞ্জনা দুজনেই যেন এই মঞ্চে, এই শোতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। শো যে হিট ছিল বলার অপেক্ষা রাখে না। গায়ক অভিষেক চক্রবর্তী পোস্টটা করার পর থেকে সকলেই ভালোবাসায় ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স।

আরো পড়ুন: আইয়ুব বাচ্চুর স্মরণে সিডনিতে সোলস

এক ব্যক্তি লেখেন, ‘গতকাল এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী থাকলাম। আপনাকেও ধন্যবাদ, আমি এই প্রোগ্রামটার ব্যাপারে প্রথম জানতে পারি আপনার একটা পোস্ট দেখে।’ আরেকজন লেখেন, 'সত্যি এই মুহূর্তটা আলাদাই ছিল'।

কারও মতে আবার, ‘ছোট থেকে বাংলা গানের প্রতি আমার যে নিঃস্বার্থ ভালবাসা আজ তা পূর্ণতা পেল। কে বুঝবে জানি না। সারা প্রোগ্রাম জুড়ে যে কতবার কেঁদেছি আমি!’ কেউ আবার লেখেন, ‘ছিলাম, দেখলাম , উপভোগ করলাম। ভালো লাগলো।’

এসি/ আই. কে. জে/ 



নচিকেতা অঞ্জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250