বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল বুনছে: রিজভী *** জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ *** ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের *** মুডিস রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন *** বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট *** ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছর চালুর আশা বিমানমন্ত্রীর *** ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: ছয় দিন পর ওসি প্রত্যাহার *** প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদক সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত

রাজধানীতে গ্যাসের গন্ধ: ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে, আতঙ্কিত হবেন না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৫ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীর মতিঝিল, আরামবাগ, বাসাবো, মুগদা, মগবাজার, বাড্ডা, নাখালপাড়াসহ বেশ কিছু এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এতে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার রাত ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকার বেশ কয়েকটি জায়গায় গ্যাসের গন্ধ পাওয়ার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

গ্যাসের গন্ধ ছড়ানো এলাকাগুলোর মধ্যে রয়েছে মতিঝিল, আরামবাগ, হাজারীবাগ, বাড্ডা, মগবাজার, রামপুরার মোল্লাবাড়ি, রামপুরা বাজার ও তালতলাসহ বিভিন্ন এলাকা।

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে৷ নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ইস্কাটন, নয়াটোলা, মগবাজার এলাকায় গ্যাস লিক হচ্ছে। রাস্তায় হাঁটার সময় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। মসজিদে মাইকিং করে চুলা না জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, জিগাতলা, ধানমণ্ডি, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় এই অবস্থা।

ওআ/

রাজধানী গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250