শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

রাজধানীর বাজারে কমেছে ইলিশের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

#

ইলিশের দাম কমেছে- ছবি: সংগৃহীত

বাজারে সাগরের ইলিশের সরবরাহ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যার ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে মাছের রাজার দাম। তবে দাম কমলেও সেই অনুযায়ী ক্রেতা বাড়েনি।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইলিশের দাম কিছুটা কম। যে সাইজের ইলিশ আগে ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হয়েছে এখন সেগুলো ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। 


ছবি: সংগৃহীত

বিক্রেতারা জানান, এক কেজি ওজনের ইলিশের দাম এখন ১৬০০ টাকা, ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১৫০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৪০০ এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছের সাইজ ১২০০ টাকায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে। ২ কেজি ওজনের বড় ইলিশ ৩০০০ হাজারে বিক্রি হচ্ছে রাজধানীর এই বাজারে।

তবে আগের তুলনায় কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা দাম কমলেও বিক্রি বাড়েনি। এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাহবুব নামে একজন সাংবাদিকদের জানান, একমাস আগে কিনেছি সাতশো আটশো টাকায়। এই মাছের গায়ে এখন হাত দেওয়া যাচ্ছে না একদম আগুন।

জুমার নামাজ শেষে মাছের বাজারে ঢু দেন আকমল মিয়া। তার ভাষ্যে, 'ইলিশ মাছের দাম অত্যন্ত বেশি। ব্যবসায়ীরা বলছেন দাম কমেছে কিন্তু না। একটা মাছ হাতে নিয়ে দেখিয়ে বলেন- এই মাছের ওজন এক কেজি হবে না। ৭-৮ শো গ্রাম হবে। এই মাছের দাম কি করে ১৮০০ টাকা চায়? একবার কোনো জিনিসের দাম বাড়লে তা যে আর কমে না সেটারই প্রমাণ।' 

এই বাজারের দোকানিরা বলছেন দাম কমেছে, কিন্তু বিক্রি বাড়েনি। দোকানদার বকুল মিয়া বলেন, 'দাম যখন বাড়তি ছিল তখন বিক্রি বেশি হয়েছে। কারণ মোড়ে মোড়ে তখন মাছ বিক্রি হচ্ছিল না। এখন সরবরাহ বাড়ায় সব জায়গায় মাছ চলে যাচ্ছে। তাই বিক্রি একটু কম।' 

আরো পড়ুন:২১ বছর পর ভারত থেকে মা-বাবার কাছে ফিরলেন মতিউর

বেশকিছু ছোট-বড় ইলিশ নিয়ে অলস বসে আছেন বিক্রেতা খোরশেদ আলম। তিনি বলেন, 'সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল তাই বাজারে সঙ্কট ছিল। নদীতে মাছ পায়নি জেলেরা। এখন মাছ আসলেও বেচাকেনা মোটামুটি, খুব বেশি একটা ভালো না। দাম কমার পরও কিনছেন না ক্রেতারা। মানুষের হাতে তো টাকা নাই, খাইবো কি?

এম/


রাজধানী ইলিশ দাম কারওয়ান বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250