শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ১৬ই জুন ২০২৩

#

প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বেলা ১০টা ৪৬ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা।

রাজধানী ঢাকা ছাড়াও ঢাকা ছাড়াও সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন: সাত কলেজে ভর্তিতে পরীক্ষা আজ

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণপূর্বে গোলাপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ হতে ১০ কিলোমিটার।

ইউএসজিএস-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250