শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

রায় স্থগিতে ড. ইউনূসের আবেদন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কর ফাঁকি মামলায় এনবিআরকে প্রায় ১২ কোটি টাকা কর পরিশোধে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ড. ইউনূসের পক্ষে চেম্বার আদালতে আবেদন করেন তার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।  

চেম্বার আদালতে আজ (বৃহস্পতিবার) অবকাশকালীন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এর শুনানি করতে পারেন।

 আরও পড়ুন: ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সিইসিকে চরমোনাই পীরের লিগ্যাল নোটিশ

 এর আগে, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত কর ফাঁকি বাবদ তিন বছরের জন্য এনবিআরকে বকেয়া ১২ কোটি টাকারও বেশি পরিশোধ করতে হবে ড. ইউনূসকে - এমন রায় দেন হাইকোর্ট। ৩১ মে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

 কর ফাঁকি নিয়ে এটিই ড. ইউনূসের বিরুদ্ধে হাইকোর্টের প্রথম রায়।

এসি/


ড. ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250