সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

রিমির আপিল খারিজ, নির্বাচন করতে পারবেন শিল্পপতি আলম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমির লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২রা জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৭শে ডিসেম্বর গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগিনা শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

গত ২৬শে ডিসেম্বর আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে লিভ টু আপিল দায়ের করেন সিমিন হোসেন রিমি।

এর আগে ১৯শে ডিসেম্বর ঋণখেলাপির অভিযোগে বাতিল হওয়া আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

সেদিন আদালতে আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

তার আগে ১৮ই ডিসেম্বর আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

গত ১৩ই ডিসেম্বর আপিল শুনানিতে আলম আহমেদের প্রার্থিতা বৈধ করার আবেদন নামঞ্জুর করে ইসি। ওই সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম যাচাই-বাছাইকালে ঋণখেলাপি হওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা ও শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

ওআ/

নির্বাচন আপিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250