বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

রোহানি বাহারিনের নান্দনিক নকশায় তৃতীয় টার্মিনাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় এই টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৃষ্টিনন্দন এই টার্মিনালের নকশা করেছেন সিঙ্গাপুরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি করপোরেশন লিমিটেডের স্থপতি রোহানি বাহারিন। এই স্থপতি সিঙ্গাপুরের চাঙ্গি  বিমানবন্দরসহ বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নকশাবিদ।

সিপিজি করপোরেশনের ওয়েবসাইটের তথ্যমতে, সিঙ্গাপুরের চাঙ্গি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩, চীনের গুয়াংজুর বিমানবন্দর, এটিসি টাওয়ার ভবন, ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মতো বহু স্থাপনার নকশা করেছেন রোহানি বাহারিন।

এছাড়া মালদ্বীপ, ফিলিপাইন, কম্বোডিয়া, ব্রুনেই, মিয়ানমার, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরের প্রকল্পের নকশা করেছেন। রোহানি বাহারিন সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর টার্মিনাল-৩-এর উন্নয়নের পাশাপাশি টার্মিনাল ১ ও ২-এর প্রধান আপগ্রেডিং ও সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

২০১৭ সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি হাতে নেয় সরকার। তবে নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা। বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করেছে জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং।

একে/

তৃতীয় টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নকশাবিদ স্থপতি রোহানি বাহারিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250