বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা গুলিবর্ষণ করেছে। এতে মোহাম্মদ ইউনুস (১৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি জানান, গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সোর্স সন্দেহে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা ইউনুসকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে অভিযানও চলছে।

এম.এস.এইচ/ 

রোহিঙ্গা আরসা আরএসও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250