রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

লুইজা, রংধনু আর ভোরের শিশিরবিন্দু দিয়ে গড়া হয়েছে তোমাকে

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

রাঙা বউ আমার 

কথা নয়- এক টুকরো হাসি দাও 

এক পলক চেয়ে- তৃষিত তোমার চোখে

দেখছ না তুমি?

এইতো আমি 

তোমার আকাশের জানালায়।

লুইজা,

কেমন আছো তুমি ?

আমার আদর ও ভালোবাসা জেনো। আজ এইতো বিকেলের সৈকতে শুয়েছিলাম আমি। সূর্যাস্তের রঙ লাগা বালিতে কিছু ছবি, কিছু নাম লিখছিলাম। যেগুলো নিমিষে মিশিয়ে যাবে না, ঢেউয়ের আঘাতে। জেগে থাকবে আজ, আগামীকাল, হাজার বছর ধরে।

জীবনানন্দ দাশ একটি কবিতায় বলেছিলেন "কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে" বেদনা জাগুক আর নাই জাগুক আমরা সবাই কমবেশি হৃদয় খুঁড়ি- কখনো জ্ঞাতসারে আবার কখনো বা নিজের অজান্তে।  তবে হৃদয় খুড়লে সব সময় বেদনা জাগে না, কখনো স্তরে স্তরে আনন্দের‌ও সন্ধান মেলে। আনন্দ- হ্যাঁ এই আনন্দ‌ই আজ আমার হৃদয় মনকে আচ্ছন্ন করে রেখেছে। আমি বিভোর- তোমাকে পাবার আনন্দে।

বউ, কেন জানিনা- আজ বেশি করে মনে পড়ছে তোমাকে। হয়তো তোমার মধ্যে বাস্তবধর্মিতা আছে বলেই। আমার বিচরণ ছিল নীলিমায়, নক্ষত্রপুঞ্জে। আর আমাকে সেই কল্পনা থেকে টেনে এনে আদরে আর ভালোবাসায় প্রাণপ্রাচুর্যের মুখোমুখি দাঁড় করিয়েছে তুমি। আমার প্রণয়ণী। কি, লজ্জায় মুখখানা লাল হয়ে উঠছে, তাই না! দেখতে না পেলেও অনুভব করছি। আসলে, রংধনু আর ভোরবেলার শিশিরবিন্দু দিয়ে গড়া হয়েছে তোমাকে- শুধু আমার জন্য।

কেন জানি না, তোমাকে একনজর দেখার, তোমার কাছে নিজের হৃদয়কে উন্মোচিত করার এক অপ্রতিরোধ্য বাসনা আমাকে মাতাল, প্রায় উন্মাদ করে তুলছে। লুইজা, তুমি আমাকে তোমার হৃদয়ের রংধনু উপহার দিয়েছো-  একথা ভেবে শিহরিত হচ্ছি, এই পূর্ণিমা রাতে। বেশ লাগছে কিন্তু।

——ইতি

শুভ্র রেজা

অমৃত অক্ষর (চিঠি -১৯)

৩০/০৫/১৯৯১, ময়মনসিংহ

আই. কে. জে/ 

পত্রমিতালি লুইজা রংধনু শিশিরবিন্দু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250