রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

শাহরুখকে ভয়ের কিছু নেই, বললেন এই নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অভিনেত্রী শ্রুতি হাসান সাম্প্রতিক সময়ে কোনো সুপারহিট সিনেমা উপহার দিতে পারেন নি। সব মিলিয়ে আবারও ফ্লপের শঙ্কায় বারবার মুক্তির তারিখ পিছিয়ে তাদের আলোচিত সিনেমা ‘সালার’। আগামীকাল প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

চলতি বছরই দুটি বক্স অফিস মাত করা সিনেমা উপহার দেওয়া শাহরুখের কারণেও পিছিয়ে সালার। কিন্তু এখানেও বেঁধেছে বিপত্তি। যে শাহরুখের কারণে আগে মুক্তি পেছানো হয়েছে সেই অভিনেতার সাথেই লড়াই করতে হবে প্রভাস-শ্রুতির।

সালার মুক্তির ১ দিন পরই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’। সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনাও দারুণ রয়েছে। যদিও সালারের ট্রেলার প্রকাশ পেতেই নড়েচরে বসেছে সিনেপ্রেমীরা। যেখানে প্রভাস-শ্রুতির দুর্ধর্ষ রূপ নজর কেড়েছে তাদের।

আরো পড়ুন: নতুন প্রেমে তৃপ্তি ডিমরি!

দুটি সিনেমার বক্স অফিস লড়াই নিয়ে নেতিবাচক আলোচনা থামছেই না। কেউ কেউ দুটি সিনেমাই দর্শকরা গ্রহণ করবেন বলে মত প্রকাশ করলেও অনেকেই ধারণা করছেন শাহরুখের কাছে আবারও ধরাশায়ী হবেন প্রভাস-শ্রুতি! সেই আভাস অগ্রিম টিকেট বিক্রিতে কিছুটা হলেও আঁচ করা গেছে।

শুরুতেই শাহরুখের পেছনে পড়েছেন তারা। যদিও বিষয়টিতে পাত্তা দিতে চাইছেন না শ্রুতি। তিনি বলেন, ‘অগ্রিম টিকেট বিক্রি দেখে এখনই মন্তব্য করা যাবে না। হিসেব হবে মুক্তির পর। হ্যাঁ, শাহরুখ খান দারুণ সব সিনেমা উপহার দিচ্ছেন। তাই বলে শাহরুখকে ভয়ের কিছু নেই।

এসি/ আই. কে. জে/ 


শাহরুখ শ্রুতি হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250