শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

শিশু একাডেমিতে নজরুলের প্রয়াণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

গান কবিতা আর পাঠাভিনয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণদিবস স্মরণ করল বাংলাদেশ শিশু একাডেমি। জাতীয় কবির স্মরণে সোমবার (২৮ আগস্ট) শিশু একাডেমির দাদা ভাই হল মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, নজরুলের স্বপ্নে বোনা সাম্যবাদী সমাজ তৈরি না হলে জাতীয় কবির যে মুকুট নজরুলকে পরানো হয়েছে তা শুধু স্বপ্নই রয়ে যাবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি কয়েকটি ছড়া, কবিতা ও গান গেয়ে শোনান।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, শিশুরা যখন মায়ের কোলে আধো আধো কথা বলে, তখন থেকেই নজরুলের কবিতা ছড়া শিশুদের বোল হয়ে ওঠে। নজরুলের ছড়া কবিতা দিয়েই আমাদের বাচ্চাদের মুখে কথা ফোটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী। তার বক্তব্যে তিনি নজরুল একাডেমি প্রতিষ্ঠা এবং এর অবদান তুলে ধরেন।


কাজী নজরুল ইসলামের কবিতা ও ছড়া পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির আবৃত্তি ও উপস্থাপন শৈলী বিভাগের প্রশিক্ষণার্থী শিশুরা। 

সংগীত বিভাগের শিশুরা নজরুলের দুটি গান তোরা সব জয়ধ্বনি কর এবং শুকনো পাতার নুপুর পায়ে পরিবেশন করে। কাজী নজরুল ইসলামের শিশুতোষ নাটক পুতুলের বিয়ে থেকে পাঠাভিনয় করে শিশু একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষণার্থী শিশুরা।


শিশুদের পরিবেশনা শেষে গান পরিবেশন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বরেণ্য নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির শিশু প্রতিনিধি মেহজাবিন মাহফুজ রামিসা।

আর.এইচ 

কাজী নজরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250