শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

শিশু দ্রুত অধৈর্য হয়ে পড়লে যা করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

অনেক শিশু আছে যারা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে। কোনও কাজেই তাদের মন বসে না। তাদের শেখার আগ্রহও কম থাকে। তাদের নিয়ে রীতিমত নাজেহাল হতে হয় বাবা-মাকে। শিশুদের মধ্যে এমন আচরণের অনেক কারণ থাকতে পারে। কী কারণে আপনার সন্তান অধৈর্য হয়ে পড়ছে তা বুঝে নিতে হবে আপনাকেই। তারপর সেখান থেকে দ্রুত সন্তানকে বের করে আনার চেষ্টা করতে হবে। 

শিশুর ধৈর্য বাড়াতে যা করবেন-

১. শিশুর সঙ্গে যোগাযোগ বাড়াত হবে। তার সঙ্গে প্রচুর কথাবার্তা বলে তার হতাশার কারণ জানার চেষ্টা করুন। অনেক সময় শিশুরা কোনও বিষয়ে হতাশ হয়ে গেলে ধৈর্য হারিয়ে ফেলে। 

২. শিশুদের বুঝতে চেষ্টা করুন। তাতের ঘুম বা খাওয়াদাওয়ার ওপর নজর দিন। শারীরিক অসুস্থতাও অনেক সময় শিশুদের অধৈর্যের কারণ হতে পারে।

আরো পড়ুন : শীতে শিশুকে যে খাবার খাওয়ানো ঠিক নয়

৩. শিশুর ধৈর্য বা একাগ্রতা বাড়াতে তার সঙ্গে ছোট ছোট খেলা খেলতে পারেন। পাজেল একটি দুর্দান্ত উপকরণ হতে পারে।

৪. শিশুর ধৈর্য আর একাগ্রতা বাড়াতে তাকে গল্প বলুন বা পড়ে শোনান।  অধিকাংশ শিশুই গল্প শুনতে ভালবাসে। তারপর সেই গল্পটাই আপনাকে বলতে বলুন। তাতে শিশুর ধৈর্য যেমন বাড়বে তেমনই কল্পনা ও স্মৃতিশক্তি বাড়বে।

৫. যে কোনও ঘরোয়া কাজে শিশুকে দূরে রাখবেন না। সে যে ছোট সেই কথা মনে করিয়ে না দিয়ে ছোটছোট কাজ আপনি আপনার সন্তানকে করতে বলতে পারেন। তাতে শিশু ব্যস্ততা বাড়বে। হতাশ হওয়ার সময় অনেকটাই কমবে। 

৬. দৈনন্দিন যে কাজগুলো শিশু করতে পারবে তাকে দিয়ে করান। কোনও কাজ প্রথম দিন সঠিক না হলে দ্বিতীয় দিনও তাকে দিয়েই করান। তাহলে ধৈর্য বাড়বে। একদিন যখন সঠিকভাবে কাজটি করতে পারবে তখন সে আনন্দ পাবে। হতাশা দূর হবে।

৭. শিশুদের ধৈর্য ধরার প্রশিক্ষণ তাদের বাবা-মাকেই দিতে হবে। তাদের বোঝাতে হবে কোনও কাজ একবার করলেই সফল হওয়া যায় না। একটি কাজ বারবার করলে তবেই সাফল্য আসে।

এস/ আই.কে.জে

শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250