মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

শ্রমিক আন্দোলনে বিএনপির ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পোশাক খাত অস্থিতিশীল অনেক কারখানা বন্ধ, শ্রমিকরা আন্দোলন করছে, কয়েকজন মারাও গেছে- তার সবগুলো ঘটনার পিছনে বিএনপির অ্যাক্টিভিস্টরা রয়েছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে।

রোববার (১২ নভেমাবর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যেগুলো ভিডিও ফুটেজের মাধ্যমে পাচ্ছি, এগুলোর প্রায়গুলো বিএনপির অ্যাক্টিভিস্ট। আমরা দেখেছি, কুষ্টিয়ার একজন নেতা কোণাবাড়ীতে এসে এদের উৎসাহ দিচ্ছিল, ঐক্যবদ্ধ করছিল। এগুলো বিভিন্ন স্থানে যেগুলো আমাদের ক্যামেরাবন্দি হয়েছে এবং যাদেরকে আমরা ধরতে পেরেছি তার সবগুলো বিএনপির অ্যাক্টিভিস্ট।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরা এই নিরীহ শ্রমিকদের উসকে দিচ্ছেন, তাদের জড়ো করছেন। সর্বক্ষেত্রে ফেইল করে এই জায়গা সফলতা পাওয়া যায় কি না তারই একটা ব্যবস্থা হয়তো তারা করতে চাচ্ছেন

তিনি বলেন, প্রধানমন্ত্রী একবার প্রায় ৫৬ শতাংশ মজুরি বাড়িয়েছেন। তারপরও উনি অনেকখানি বাড়িয়ে দিয়েছেন। এবারও বিজিএমইএর ব্যবসায়ীরা সব একসঙ্গে বসে আমাদের শ্রম মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী বেতন বৃদ্ধি করেছেন। আট হাজার থেকে সাড়ে ১২ হাজার। এবারও যথেষ্ট পরিমাণ বাড়িয়েছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, তাদের অনেকেরই মনে সংশয় আছে, অনেকের দ্বিধা আছে, এ রকম আমরা শুনতে পাচ্ছি যে, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড; এগুলোর কী হবে। নিশ্চয়ই গার্মেন্টস মালিকপক্ষ...তারাও তো ব্যবসা-বাণিজ্য করবেন! তারা এগুলো সব কিছুর সমাধান করবেন। সমাধান করার ক্ষেত্রটি আগুন না। সমাধান করার ক্ষেত্রটি ভাঙচুর না, রাস্তা অবরোধ করা না।

এসকে/ 

বিজিএমইএ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মজুরি শ্রমিক আন্দোলন বিএনপির ইন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250