সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

অশোক কুমার দেবনাথ জানান, সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়টি চূড়ান্ত হবে কমিশন সভার মাধ্যমে।

তিনি বলেন, সংসদ সদস্য যারা ভোটার তাদের তালিকা পেয়েছি। সেটা খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় কারো আপত্তি না থাকলে আমরা সেটা চূড়ান্ত ভোটার হিসেবে ২৯৯ জন সংসদ সদস্যকে ঘোষণা করব।

অশোক কুমার দেবনাথের দেওয়া তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল হতে পারে আগামী সপ্তাহেই। অর্থাৎ সংসদের প্রথম অধিবেশনেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: রোজার আগে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন: ইসি

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া প্রতিনিধিদের ভোটের মাধ্যমে।

এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক ১০ জন সংরক্ষিত নারী এমপি স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।

এসকে/ 

সংরক্ষিত নারী আসন দ্বাদশ জাতীয় সংসদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250