শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উত্থাপন শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১লা জুন ২০২৩

#

অস্থিরতা, সংশয়, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে সামনে রেখে উত্থাপিত হচ্ছে দেশের ৫২তম বাজেট।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২৩-২৪ অর্থবছরের জন্য দেশের ৫২তম ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৪তম বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন। বেলা ৩টায় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন।

আরো পড়ুন: মন্ত্রিসভায় বাজেট প্রস্তাব উপস্থাপনের অনুমোদন

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে দুপুর ২ টায় বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের অনুমোদন দেয়।

অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল তার পঞ্চম বাজেট উত্থাপন করছেন। এবারের বাজেটের মূল দর্শন হচ্ছে, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। 

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250