মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

সিপিবির জনসভায় হামলা

সারা দেশে সিপিবির বিক্ষোভ কর্মসূচি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

নেত্রকোনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পূর্বনির্ধারিত জনসভায় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি। গতকাল শনিবার (১৪অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিপিবি।

শনিবার (১৪অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি উল্লেখ করেছে, হামলায় সিপিবির নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারসহ নেতা-কর্মীদের অনেকে আহত হয়েছেন। প্রশাসন ও ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার (১৫অক্টোবর) রাজধানীর পল্টন মোড়সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ শুধু নেতা-কর্মীদের ওপর হামলা করেই ক্ষান্ত হয়নি, তারা সমাবেশ থেকে নেত্রকোনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম মোস্তফা ও ছাত্রনেতা আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছে। এই দুই নেতাকে অবিলম্বে নিঃর্শত মুক্তির দাবি জানানো হয়।

সিপিবি বলেছে, লুটপাট, দুর্নীতিতে নিমজ্জিত আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে অস্তিত্বের সংকটে পড়েছে। এখন বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর হামলা–মামলার পথ বেছে নিয়েছে।

একে/


বিক্ষোভ কর্মসূচি সিপিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250