শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

সিঙ্গাপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১লা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

জিতলে দ্বিতীয় রাউন্ডের টিকিট, হারলে কিংবা ড্র করলে বিদায়- এমন সমীকরণ নিয়ে রোববার (৩০ এপ্রিল) সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়েই সমীকরণ মিলিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

৩-০ গোলে ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয়ের ব্যবধান ৩-০ করে। স্বাগতিক মেয়েদের ম্যাচে ফেরার কোনো সুযোগই দেননি রুমা-জয়নব-প্রীতিরা।

আরো পড়ুন: সৌদি আরবের প্রশংসায় মেসি

ম্যাচে জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। ২১ ও ৫৫ মিনিটে দুটি গোলই তিনি করেছেন পেনাল্টি থেকে। অন্য গোলটি করেছেন সুলতানা আক্তার ৬২ মিনিটে।

বাংলাদেশ প্রথম ম্যাচে ৬-০ গোলে হারিয়েছিল তুর্কমেনিস্তানকে। এই গ্রুপে বাংলাদেশই একমাত্র দল যারা কোনো গোল হজম করেনি। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা হবে ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর। কোথায় হবে তা এখনো নির্ধারণ হয়নি।

এম/ আই.কে.জে/


 

সিঙ্গাপুর রাউন্ড বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250