সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সংঘাত কবলিত সুদান থেকে আরও ২৩৯ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছেন।

শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তারা ফেরেন।

গতকাল বৃহস্পতিবারও সুদান থেকে জেদ্দা হয়ে তিন ধাপে ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছিলেন, শুক্রবার বিশেষ ফ্লাইটে ৫৫৫ জন বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরবেন। তাদের ফেরাতে চারটি ফ্লাইট ঠিক করা হয়েছে।

আরো পড়ুন: দ্বিপাক্ষিক সহযোগিতায় ঢাকা-দিল্লির সন্তোষ প্রকাশ

সুদানে ক্ষমতার দ্বন্দ্বে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে বিভিন্ন ধাপে বাংলাদেশি নাগরিকদের জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

এম/ আইকেজে 


 

সুদান বাংলাদেশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250