সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

সুদানফেরত বাংলাদেশিদের পাশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

বিমানবন্দরে সুদানফেরত বাংলাদেশিদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। ছবি : সংগৃহীত

সংঘাতময় সুদান থেকে ১৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের সহায়তায় এগিয়ে এসেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। 

সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই ১৩৬ প্রবাসী। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

অবতরণের পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ১৩৬ প্রবাসীর প্রত্যেককে ৩ হাজার এবং আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে ২ হাজার টাকা করে যাতায়াত ভাতা হিসেবে দেওয়া হয়েছে। এর আগে সুদান থেকে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিককে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার জন্য ২ লাখ ডলার দেয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

এ ব্যাপারে সহকারী পরিচালক নাজমুল হক জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

আরো পড়ুন:পদ্মা সেতুর পাশে ‘বঙ্গবন্ধু অপেরা হাউজ’ নির্মাণের প্রস্তাব

উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলছে। দিনে দিনে পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় সরকার। সরকারি হিসাবে সুদানে দেড় হাজারের মতো বাংলাদেশি রয়েছেন। পরিস্থিতির ক্রম অবনতি ঘটায় প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে সুদানফেরত প্রবাসীদের যথাসম্ভব সহায়তা প্রদান করছে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড।

এম/

 

সুদান বাংলাদেশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250