মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সেন্টমার্টিনে জেলের জালে ১০ পোপা মাছ, দাম সাড়ে ২০ লাখ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

দেশের একমাত্র কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আবদুল গণি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১০টি পোপা মাছ। মাছগুলোর ওজন প্রায় ১১৬ কেজি। এর দাম হাঁকা হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার (৯ অক্টোবর) ভোরে সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ‘এফবি গণি’ ফিশিং ট্রলারের জেলেদের জালে ১০টি মাছ ধরা পড়ে।

এরপর সকাল ৮টার দিকে ট্রলারটি সেন্টমার্টিন জেটি ঘাটে এসে পৌঁছালে মাছগুলো দেখতে ভিড় জমায় স্থানীয়সহ পর্যটকরা। ট্রলার থেকে মাঝি-মাল্লারা পোপা মাছগুলো ফিশারি ঘাটে নিয়ে আসেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘কালা পোয়/পোহা’ নামে পরিচিত। 

ট্রলারের মালিক আবদুল গণি বলেন, কোরাল জালে ধরা পড়েছে ১০টি পোপা মাছ। যার প্রায় ১১৬ কেজি। মাছ ১০টির দাম চাচ্ছি সাড়ে ২০ লাখ টাকা। এ পর্যন্ত মাছগুলো সেন্টমার্টিনে দাম উঠেছে সাড়ে ১০ লাখ টাকা পর্যন্ত। ভালো দামে বিক্রির আশায় মাছ ফ্রিজিং করে কক্সবাজার শহরে নিয়ে যাচ্ছি।

ট্রলারের মাঝি ওসমান জানান, রোববার (৮ অক্টোবর) সকালে সাত মাঝিমাল্লাসহ ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হয়। সোমবার ভোরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলেন তারা। পরে জেলেরা জাল টেনে উঠাতে গিয়ে দেখেন কোরাল জালে বড় বড় কালা পোপা মাছ আটকা পড়েছে। এই দামি মাছগুলো পেয়ে জেলেরা খুব খুশি হয়েছেন।

সেন্টমার্টিনের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, সেন্টমার্টিনের জেলে আবদুল গনি খুব ভাগ্যবান মানুষ। প্রতি বছর কয়েকটি করে পোপা মাছ পেয়ে থাকে গনি। প্রতিবছরের মতো এবারও তার জালে ১০টি পোপা মাছ ধরা পড়েছে।

মাছটির বিশেষত্ব সম্পর্কে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই মাছের বৈজ্ঞানিক নাম ‘মিকটেরোপারকা বোনাসি’। এই মাছের বায়ুথলী দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। পোপা মাছের বায়ুথলী বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।

এসকে/ 


কক্সবাজার দাম জেলে সেন্টমার্টিন পোপা মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250