মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

সেমি ফাইনালে আমরা গেছি, ফাইনাল নির্বাচনে: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির সমাবেশ যখন লন্ডভন্ড। তখন গুলিস্তানের সমাবেশে বক্তব্য চলছে। বক্তব্যের শুরুতে ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। খেলা হবে? প্রস্তুত? ফখরুল বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমি ফাইনালে আমরা গেছি। তারপরে ফাইনাল নির্বাচনে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।

ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি সন্ত্রাসী দল৷ তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে।

এদের নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।

আগামীকাল মহানগর, জেলা, থানা ও উপজেলা; সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এসকে/

ওবায়দুল কাদের মির্জা ফখরুল শান্তি সমাবেশ মহাযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250