রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি। আগামীকাল সোমবার (২০ নভেম্বর) থেকে শুরু হবে দলীয় মনোনয়ন ফরম বিতরণ। যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

রোববার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।

জাতীয় পার্টির জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় হতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।

প্রতিদিন দুই বিভাগ করে সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা। 

আগামী ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর জাতীয় পার্টি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে।

আরো পড়ুন: মির্জা ফখরুলের জামিন শুনানি কাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ০১-০৪ ডিসেম্বর ২০২৩, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ২০২৩ এবং ভোটগ্রহণের তারিখ ০৭ জানুয়ারি ২০২৪।

এসকে/

নির্বাচন জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিতরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250