মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী ফরহাদ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (১৭ই জানুয়ারি) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) এড. আনিসুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন—ফরহাদ হোসেন উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের কালামের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেন মন্ডলের সাথে একই উপজেলার বনকুড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকে গৃহবধূ ফাতেমা বেগমকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে স্বামী ফরহাদ হোসেন। ২০১১ সালের ৭ই ডিসেম্বর রাতে বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেয়ার জন্য গৃহবধূ ফাতেমাকে মারপিট করে স্বামী ফরহাদ। ওই রাতে স্ত্রী ফাতেমাকে পিটিয়ে মেরে ফেলার পর স্বামী ফরহাদ আলী পালিয়ে যায়। পরদিন সকালে মেয়ের মৃত্যু খবর পেয়ে ফাতেমার বাবা নুর ইসলাম মেয়ের শ্বশুর আসেন। পরে মেয়ের মরদেহ দেখতে পান। এ ঘটনায় বাবা নুর ইসলাম বাদি হয়ে সিংড়া থানায় স্বামী ফরহাদ হোসেন মন্ডলে, শ্বশুর হামিদ আলী, শাশুড়ি ফরিদা ও ছোটভাই ফজলালকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: নাশকতার মামলায় ফখরুল-খসরুর জামিন

পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত ফরহাদের মা ও বাবা এবং ছোট ভাইকে মামলা থেকে অব্যহতি দেন। পরে মামলাটি বিচারের জন্য আদালতে প্রেরিত হলে স্বাক্ষ্য-প্রমান শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ বুধবার দুপুরে স্বামী ফরহাদ হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এসকে/ 

স্ত্রী হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায়

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250