মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত-নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’ *** চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ

হিন্দিতে অভিষেকের সেরাদের তালিকায় জয়া আহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে গেল ৮ই ডিসেম্বর মুক্তি পায় ‘কড়ক সিং’ নামে একটি হিন্দি ওয়েব সিনেমা।  ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়া আহসান প্রথমবার  অভিনয় করেছেন এই সিনেমায়। হিন্দি অভিষেকেই বাজিমাত করেছেন তিনি।

২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলো বিবেচনা করে সেরা পারফর্মেন্সের একটি তালিকা প্রস্তুত করেছে ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম । সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।

‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি: ব্রেকআউট পারফর্মেন্স’ শিরোনামের একটি প্রতিবেদনে প্রথম এবং বড় ছবিটি রাখা হয়েছে জয়া আহসানের। সঙ্গে প্রকাশ করা হয়েছে তার প্রতিক্রিয়া।

জয়া বলেছেন, ‘এটা পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধাপের একটি চরিত্র, আমার স্বাচ্ছন্দ্যের বাইরের বলতে পারেন। যদি এটা দর্শকের ভালো লাগে, তাহলে আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার।

কেউ কেউ বলেছেন, আমার পর্দায় উপস্থিতি আরেকটু বেশি হতে পারতো; তবে আমার মনে হয় চরিত্রটা বেশ শক্তিশালী। আমি এখন এরকমই নতুন কিছুর খোঁজে আছি।’

আরো পড়ুন: মাহিকে জুতা মারতে চাইলেন এই যুবক

এই তালিকায় আরও জায়গা পেয়েছেন ‘আম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২), চিন্তন আর (রাচ ক্লাস), সুভিন্দর পাল (ভিকি কোহরা), রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার), সুকান্ত গোয়েল (কালা পানি), ভুবন আরোরা (ফারজি), সিদ্ধান্ত গুপ্তা (জুবিলি) ও গগব দেব রায়ার (স্ক্যাম ২০০৩)।

‘কড়ক সিং’ একটি থ্রিলার ছবি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। আরও আছেন সানজানা সাঙ্ঘি, পার্বতী থিরুবতুর মতো তারকা।

এসি/



জয়া আহসান হিন্দিতে অভিষেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জামায়াত-নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250