মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ *** ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ *** ‘দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই’, সংবাদ সম্মেলন ডেকে বললেন ঢাবি ভিসি *** ফেসবুকে ‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতাকে বহিষ্কার

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ্

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ‘ভাগাম ভাগ’। ২০০৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় অক্ষয় কুমার, গোবিন্দ ও পরেশ রাওয়ালের রসায়ন আজও মনে রেখেছে দর্শক। দুই দশক পর তৈরি হচ্ছে ভাগাম ভাগের সিকুয়েল। অক্ষয় ও পরেশ ‘ভাগাম ভাগ ২’তে ফিরলেও বাদ পড়েছেন গোবিন্দ। তার জায়গায় নেওয়া হয়েছে মনোজ বাজপেয়িকে।

সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি ভাগাম ভাগ ২ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়, পরেশ ও মনোজ। প্রথম পর্বের মতো এতেও থাকবে দম ফাটানো হাসি। আগামী মাসে মুম্বাইতে শুরু হবে শুটিং। এতে অক্ষয়ের নায়িকা হিসেবে নেওয়া হয়েছে দক্ষিণি অভিনেত্রী মিনাক্ষী চৌধুরীকে। ‘গুন্টুর করম’, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’, ‘লাকি ভাস্কর’, ‘সংক্রান্তিকি ভাস্তুনম’-এর মতো আলোচিত সিনেমা দিয়ে পরিচিতি পেয়েছেন মিনাক্ষী। ২০১৯ সালে ‘আপস্টার্টস’-এর পর ভাগাম ভাগ ২ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে তার। আর মনোজের বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন, তা নিয়ে আলোচনা চলছে।

শুধু অভিনেতা নয়, ভাগাম ভাগ ২-তে বদলে গেছে পরিচালকও। প্রথম পর্ব পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। তিনি অক্ষয়কে নিয়ে পরপর তিনটি সিনেমা বানাচ্ছেন—‘ভূত বাংলা’, ‘হাইওয়ান’ ও ‘হেরা ফেরি ৩’। ব্যস্ততার কারণে ভাগাম ভাগের সিকুয়েলে থাকতে পারছেন না তিনি। প্রিয়দর্শনের বদলে তাই পরিচালক হিসেবে নেওয়া হয়েছে রাজ শান্ডিল্যকে। ‘ড্রিম গার্ল’-এর মতো কমেডি সিনেমা বানিয়ে পরিচিতি পাওয়া এই নির্মাতা তার নিজস্ব স্টাইল বজায় রাখবেন ভাগাম ভাগ ২-তে, এমনটাই আশা করা হচ্ছে। কমেডির সঙ্গে এ সিনেমার গল্পে যুক্ত হবে সাসপেন্স থ্রিলারের উপাদান।

অক্ষয় কুমার বর্তমানে আনিস বাজমির একটি কমেডি সিনেমার শুটিং করছেন। এরপরই যোগ দেবেন ভাগাম ভাগ ২-এর সেটে। এরপর ‘গোলমাল ৫’-এর শুটিং করবেন তিনি। বোঝাই যাচ্ছে, পরপর বায়োপিকে ব্যর্থ হওয়ার পর আবার নিজের পরিচিত ঘরানা কমেডিতে নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমেছেন অক্ষয়। সেই পরীক্ষায় কতটা সাফল্য পান, সেটাই এখন দেখার পালা।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250