মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

হেডফোন নাকি ইয়ারফোন, কোনটি ব্যবহারে কানের ক্ষতি হবে না?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

হেডফোন ও ইয়ারফোন

রাতে ঘুমোনোর সময়ে কানে ইয়ার ফোন গুঁজে গান না শুনলে ঘুম আসে না। আবার, একঘেয়ে কাজের অবসাদ কাটাতেও অনেকে কানে ইয়ার ফোন দিয়ে রাখেন। স্বাস্থ্য সচেতন অনেকে আবার মনে করেন, ইয়ার ফোনের চেয়ে আকারে বেশ খানিকটা বড় হেডফোন কানে দেওয়া না কি অনেক ভাল। হেডফোন, ইয়ারফোনের মতো কানের ভেতরে প্রবেশ করে না বলে ক্ষতির আশঙ্কাও কম। 

তবে নাক-কান-গলার চিকিৎসকেরা বলছেন, কানের ক্ষতি আটকাতে দু’টি যন্ত্রের মধ্যে থেকে যদি বেছে নিতে হয়, তা হলে হেডফোনই বেছে নেওয়া উচিত। 

ভারতের চিকিৎসক প্রভাবী রচনা মেহতা তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি বলেছেন, "কানের ভিতর ময়লা বা খোল জমে। তা নিয়মিত পরিষ্কার করেন না অনেকেই। এই অবস্থায় ইয়ারফোন কানের ভেতরে প্রবেশ করার সময়ে কানের ভিতরে থাকা ময়লা আরও ভিতরে ঢুকে যায়। স্নানের সময়ে কানে পানি ঢুকে কানে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে। তা ছাড়াও ইয়ারফোনের তীক্ষ্ণ শব্দ সরাসরি কানের ক্ষতি করে।" 

দীর্ঘ দিন ধরে কানে ইয়ারফোন ব্যবহার করলে শ্রবণশক্তি হারিয়ে যেতে পারে। চিকিৎসা পরিভাষায় যাকে ‘নয়েজ় ইনডিউজ়ড হিয়ারিং লস’ বলা হয়। তবে প্রয়োজনে যদি ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করতেই হয়, সে ক্ষেত্রে অল্প সময়ের জন্য কানে দেওয়া যেতে পারে। শব্দের মাত্রা থাকতে হবে ৬০ ডেসিবেলের মধ্যে। যদি নিয়মিত এই ধরনের যন্ত্র কানে দিতেই হয়, সে ক্ষেত্রে কিছু দিন অন্তর চিকিৎসকের কাছে গিয়ে কান পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। 

এসকে/ 

হেডফোন ইয়ারফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250