মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দুইটি কোম্পানি থেকে ১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। দুইটি কোম্পানির থেকে সয়াবিন তেল কিনতে ব্যয় হবে ২০৮ কোটি ৮২ লাখ টাকা।

বুধবার (৪ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এই লটে তেল কিনতে ব্যয় হবে ৭৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা।

তিনি বলেন, আলাদা আরেকটি প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মেঘনা এডিবল অয়েলস রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এই লটে তেল কিনতে ১২৯ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে।

এসকে/  

আমদানি সরকার সয়াবিন তেল টিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250