বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

১০ ইউনিটের চেষ্টায় পৌনে এক ঘণ্টা পর কাকরাইলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

১০ ইউনিটের চেষ্টায় পৌনে এক ঘণ্টা পর কাকরাইলের আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠান এস এ পরিবহনের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পেয়ে শুরুতে পাঁচটি ইউনিট অংশ নিলেও পরে আরও পাঁচটি ইউনিট সেখানে যোগ দেয়। তাদের চেষ্টায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৯ অক্টোবর) সকাল দশটা ১০ মিনিটে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহনের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত সেখানে যায়। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ১০ ইউনিটের চেষ্টায় ১০টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার পর ধোঁয়ায় পুরো এলাকা কালো হয়ে যায়। ভবনটির পাশের সড়ক দিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

আগুনে ভবনটিতে থাকা অনেক মালামাল পুড়ে গেছে। মাঝে মঝে কিছু কনটেইনার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। পুরোপুরি আগুন নেভাতে এখনো আমাদের কাজ চলমান আছে। কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি তা বলতে পারেননি।

ওআ/

আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250