সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

রাকেশের জীবন সংগ্রামের গল্প

১০ টাকায় বই পাবেন যেখানে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ফুটপাতে বসে বই পড়েন তিনি, বই ভাড়াও দেন। সংগ্রহে রাখা প্রতিটি পুরনো বই মাত্র ১০ টাকায় ভাড়া দেন তিনি। কিন্তু এতেও গ্রাহকদের জন্য জুড়ে দিয়েছেন বিশেষ শর্ত। বই পড়ার পর আবার তা ফেরত দিতে হবে ঠিক যেমন অবস্থায় নেওয়া হয়েছিল সেই অবস্থাতেই। 

এমনই এক বইপড়ুয়া যুবকের দেখা মিলবে মুম্বাইয়ের আন্ধেরির ফুটপাতে। জীবনের দোলাচলে নিজের বাঁ হাতটি হারিয়েছেন তিনি। তবে একটি হাত নেই বলে কোনো ক্ষোভ, আফসোস নেই। বুকখোলা শার্ট, ভিতরে স্যান্ডো গেঞ্জি পরে ফুটপাথে বসে থাকতে দেখা যায় রাকেশকে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বই। ওই ফুটপাথে বসেই বই পড়েন তিনি। ফুটপাথে বসে বই ভাড়া দিয়ে রোজগারও করেন তিনি।

২০২০ সালে অবনীশ শরন নামের এক আইএএস কর্মকর্তা তার এক্স হ্যান্ডলে রাকেশের একটি ছবি পোস্ট করে তার সম্পর্কে লিখেছিলেন। তার পর থেকেই ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। অনেকেই আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন রাকেশকে। কিন্তু কোনোরকম সাহায্যই নেননি তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মানুষ বাঁচার জন্যই তো অর্থ উপার্জন করেন। আমি যা করতে ভালোবাসি, যা আমায় বাঁচিয়ে রাখে তা সর্বক্ষণ আমাকে ঘিরে রয়েছে। এতেই আমার আনন্দ। রাকেশ বলেছিলেন, খাবারের কোনো অভাব নেই। আমার কাছে আমার বই রয়েছে। মাথার উপরে ছাদও রয়েছে। আমার আবার আলাদা করে টাকা পয়সার কী দরকার? 

আরো পড়ুন: কারাগারে পাহারা দিচ্ছে রাজহাঁস!

সাক্ষাৎকারে রাকেশের বক্তব্য, যাদের কোনো আশ্রয় নেই, যাদের দিনের শেষে খাবার জোটে না, রাস্তায় রাস্তায় দিশাহীন হয়ে ঘুরে বেড়ান, তাদের সাহায্য করুন। আমার চেয়ে তারা সাহায্য পেলে বরং উপকৃত হবেন। নানা রকমের, নানা ভাষার বই সংগ্রহে রয়েছে তাঁর। অন্ধেরির ফুটপাথে সেই বইগুলি সাজিয়ে বসেন রাকেশ। কম দামে ওই পুরোনো বইগুলি ভাড়া দেন তিনি।

রাকেশের দাবি, মানুষ তাদের শখ পূরণ করার জন্য টাকা খরচ করেন। কিন্তু তার জীবনের সমস্ত শখ-আহ্লাদ বইয়ের পাতার ভিতরেই লুকিয়ে রয়েছে। রাকেশের মতে কোনো টাকা খরচ না করে বিনামূল্যেই জীবনের শখ পূরণ করতে পারেন তিনি।

এইচআ/ আই.কে.জে/


বই ১০ টাকা মুম্বাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250