মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

১০৮ বস্তা আলু জব্দ করে ৩৫ টাকা কেজি দরে বিক্রি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুমিল্লার চকবাজার থেকে রশিদ ছাড়া ১০৮ বস্তা আলু জব্দ করেছে ভোক্তা অধিদপ্তর। জব্দের পরই নগরীর ৩টি পয়েন্টে সরকা‌র নির্ধারিত দামে আলু বি‌ক্রি করে দিয়েছে ভোক্তা অধিদপ্তর। ৩৫ টাকা কেজি দরে এসব আলু বিক্রি করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নগরীর চকবাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উদ্যোগে কু‌মিল্লার চকবাজার পাইকা‌রি বাজা‌রে ম‌নিট‌রিং কার্যক্রম প‌রিচালনা করা হয়। এ সময় তা‌দের মজুত, ক্রয় ভাউচার ও বেচা-‌বিক্রির তথ‌্য যাচাই করা হয়। অভিযা‌নে দেখা যায়, মেসার্স অর‌বিন্দ এন্টারপ্রাইজে ব‌সে বগুড়া ও চাপাইনবাবগঞ্জ এলাকার ভাউচার নকল করা হ‌চ্ছে। নি‌জে‌দের ম‌তো তারা রেট ব‌সি‌য়ে দাম নির্ধারণ করছে।

ভোক্তা অধিকারের উপ‌স্থি‌তি দে‌খে একজন দৌঁড়ে পা‌লি‌য়ে যান উল্লেখ করে আছাদুল বলেন, ক্রয়ের বৈধ কোন ভাউচার দেখাতে না পারায় গুদামে থাকা ১০৮ বস্তা (৬,৪৮০ কে‌জি) আলু জব্দ ক‌রা হয়। এরপর স‌রকার নির্ধা‌রিত দাম ৩৫ টাকায় বি‌ক্রি ক‌রে দেওয়া হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান, জব্দকৃত আলুর ১৯ বস্তা খুচরা বি‌ক্রেতা‌দের কাছে এবং ৮৯ বস্তা আলু শহ‌রের বিভিন্ন স্থ‌া‌নে ট্রা‌কের মাধ‌্যমে ভোক্তা সাধার‌ণের মা‌ঝে বি‌ক্রি ক‌রে দেওয়া হয়। চকবাজার ব‌্যবসায়ী স‌মি‌তি ও কু‌মিল্লা দোকান মা‌লিক স‌মি‌তি এ বেচা-‌বি‌ক্রি কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন বলে জানান তিনি।

আছাদুল বলেন, এছাড়াও মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় হাজী ফ‌য়েজ স্টোরকে ৩ হাজার টাকা এবং তমাল কৃষ্ণ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানান এই কর্মকর্তা।

ওআ/

আলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250