শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

১৪ বছর পর বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর! বিশেষ চরিত্রে ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বরাবরই চিত্রনাট্য বেছে কাজ করা পছন্দ শর্মিলা ঠাকুরের। অবশ্য, যে নায়িকা সত্যজিৎ রায়ের হাত ধরে সিনেসংসারে পা রেখেছিলেন, সেই ‘অপর্ণা’ যে চরিত্র কিংবা গল্প নির্বাচনের ক্ষেত্রে খুঁতখুঁতে হবেন, সেটাই স্বাভাবিক। সম্প্রতি অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেছেন গুলমোহরের হাত ধরে। আর এবার ১৪ বছর বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন শর্মিলা ঠাকুরের।

২০০৯ সালে অনিরুদ্ধ রায়চৌধুরির ‘অন্তহীন’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রবীণ অভিনেত্রী। সেই শেষবার সিনেপর্দায় বাংলা সংলাপ বলতে শোনা গিয়েছিল শর্মিলাকে। এবার ‘কাবুলিওয়ালা’ পরিচালক সুমন ঘোষের ছবি দিয়ে বাংলা ছবিতে প্রত্যাবর্তন করছেন তিনি। সিনেমার নাম- ‘পুরাতন’।

আরো পড়ুন: এবার বাউল বেশে ভাইরাল নগর বাউল

প্রসঙ্গত, এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও । উপরন্তু, ‘পুরাতন’-এর প্রযোজকও অভিনেত্রী। ঋতুপর্ণার ‘ভাবনা আজ ও কাল’-এর ব্যানারেই তৈরি হবে এই ছবি। থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্তও।

এক মা-মেয়ের সম্পর্কের প্লট নিয়েই ‘পুরাতন’-এর গল্প সাজিয়েছেন পরিচালক সুমন ঘোষ। মায়ের ভূমিকায় শর্মিলা এবং মেয়ের চরিত্রে ঋতুপর্ণাকে দেখা যাবে। আর মেয়ের স্বামীর ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল।

উল্লেখ্য, সম্প্রতি ইন্দ্রাশীষ আচার্যর ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা-ইন্দ্রনীল। শোনা যাচ্ছে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘কাবুলিওয়ালা’ ছবির শুটিং শেষ করেই শর্মিলা ঠাকুরকে নিয়ে ‘পুরাতন’-এর কাজে হাত দেবেন সুমন ঘোষ। চলতি বছরের শেষের দিকে শুরু হবে শুটিং।

এসি/ আই. কে. জে/ 


ঋতুপর্ণা শর্মিলা ঠাকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250