রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

১৭০০ কিলোমিটারের ‘দ্য গ্রেট হিমালয়া ট্রেইল’ সম্পন্নকারী প্রথম বাংলাদেশি শাকিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ইকরামুল হাসান শাকিল - ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ১৭০০ কিলোমিটারের ‘দ্য গ্রেট হিমালয়া ট্রেইল’ অভিযান সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। গত ৯ জুলাই কাঞ্চনজঙ্ঘা উত্তর বেসক্যাম্পে (প্যাঙপেমা, ৫,১৪২ মি.) তার এই অভিযান শেষ হয়। জুলাইয়ের ৯ তারিখ ভোর সাড়ে চারটায় লোনাক থেকে রওনা হয়ে সকাল ৭টা ৫০ মিনিটে কাঞ্চনজঙ্ঘা বেসক্যাম্পে পৌঁছান শাকিল। সারা বিশ্বে এখন পর্যন্ত ৫০ জনেরও কম মানুষ এই অভিযান পুরোটা সফলভাবে সম্পন্ন করেছেন।

২০২২ সালের পহেলা আগস্ট শুরু হওয়া এই অভিযানে শাকিলকে হাঁটতে হয়েছে ৯৬ দিনেরও বেশি। যাওয়া আসা মিলিয়ে অভিযান ছিল মোট ১০৯ দিনের। হিমালয় পর্বতের পশ্চিমে নেপাল-তিব্বতের হিলশা এলাকার সীমান্ত গেইট থেকে শুরু করে পূর্ব নেপালের কাঞ্চনজঙ্ঘা বেসক্যাম্প পর্যন্ত ১ হাজার ৭শ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়েছেন তিনি। মূলত দীর্ঘ এই পথকেই ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ বলা হয়ে থাকে।

নেপালের সব থেকে সীমাবদ্ধ, দুর্গম ও বিপদজনক এই দীর্ঘ উচ্চ হিমালয়ের পথ পাড়ি দিতে অতিক্রম করতে হয়েছে ২৯টি কঠিন পর্বতের পাস। যার মধ্যে ১৪টি পাঁচ হাজার মিটারের অধিক উচ্চতার দুর্গম ও বিপদজনক কঠিন পাস। 

আরো পড়ুন:বর্ষায় ভ্রমণের যত উপযুক্ত জায়গা

এই অভিযানে হিমালয় পর্বতের কোল ঘেঁষে শত গ্রাম, নদী, জঙ্গল, পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে অসংখ্য রোমাঞ্চকর বৈচিত্র্যময় সুন্দর ও ভয়ানক অভিজ্ঞতাও পেতে হয়েছে শাকিলের। হিলশা থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা বেসক্যাম্প পর্যন্ত হিমালয়ের দুর্গম ও বিপদজনক ১৭০০ কিলোমিটারের অধিক পথ পাড়ি দিয়ে শাকিল এখন কাঠমান্ডুতে অবস্থান করছে।

এম/


‘দ্য গ্রেট হিমালয়া ট্রেইল’ বাংলাদেশি শাকিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250