সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার

২ হাজার বছরের পুরোনো রোমান সেনা শিবির আবিষ্কার সৌদি আরবে

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মরুভূমিতে দুই হাজার বছর পুরোনো রোমান সাম্রাজ্যের তিনটি সেনা শিবির আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গুগল আর্থ ব্যবহার করে এই শিবিরগুলো চিহ্নিত করেছেন গবেষকরা। এ সংক্রান্ত গবেষণাটি পিয়ার রিভিউর পর অ্যান্টিকুইটি নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়, এই শিবিরগুলো একটি থেকে অপরটি ৩৭ থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। পায়ে হেঁটে এক শিবির থেকে আরেক শিবিরে যাওয়া যেত না।

গবেষকরা বলছেন, দ্বিতীয় শতাব্দিতে দক্ষিণ-পূর্ব জর্ডান ও সৌদি আরবে রোমানদের শিবির থাকার ধারণা করা হতো। এ আবিষ্কার সেটি প্রমাণ করল। গবেষণায় আরও বলা হয়, ১০৬ খ্রিষ্টাব্দে জর্ডানের নাবাতিয়ান সাম্রাজ্য দখলের পর রোমানরা ওই শিবিরগুলো তৈরি করে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ

এ নিয়ে গবেষণা দলের সদস্য ড. মাইকেল ফ্র্যাডলি বলেন, আমরা প্রায় নিশ্চিত যে এই শিবিরগুলো রোমান সেনাবাহিনী দ্বারা নির্মিত হয়েছিল। কারণ প্রতিটি প্লেয়িং কার্ড আকৃতির। এছাড়া সবগুলোতে বিপরীতে দিক দিয়েও প্রবেশদ্বার রয়েছে।

গবেষকরা বলছেন, রোমানরা যখন আরব বিজয় শুরু করে তখনই এই শিবিরগুলো প্রতিরক্ষা ব্যারাক হিসেবে ব্যবহার করা হয়েছিল। ক্যাম্পগুলো রোমান অশ্বারোহী বাহিনী দ্বারা তৈরি করা হয়েছিল।

এম এইচ ডি/

রোমান সেনা শিবির আবিষ্কার সৌদি আরব যুক্তরাজ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি মরুভূমি গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250