বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

২০২৪ সালে ব্যাংকে ছুটি ২৪ দিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আগামী বছর ২০২৪ সালে দেশের তফসিলি ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সর্বমোট ২৪ দিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

রোববার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

২০২৪ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ২০২৪ সালে ছুটির তা‌লিকার মধ্যে রয়েছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ৭ এপ্রিল শবে কদর, ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে -মে দিবস, ২২ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৬, ১৭ ও ১৮ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ১৭ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন), ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। তবে ধর্মীয় দিবসগুলোর ছুটি চাঁদ দেখাসাপেক্ষে পরিবর্তন হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না।

এসকে/ 

কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ছুটি ২৪ দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250