সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার

২৬ বার এভারেস্ট জয় করে রেকর্ড পাসাং দাওয়ার

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট একবার জয় করাই যেখানে স্বপ্নের মতো, সেখানে পরপর ২৬ বার এভারেস্ট জয় করেছেন নেপালি পর্বতারোহী পাসাং দাওয়া শেরপা (৪৬)। গত রোববার ২৬তম বারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করে বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ রেকর্ড গড়েছেন তিনি। খবর সিএনএনের।

পর্যটন কর্মকর্তা বিজ্ঞান কৈরালা জানিয়েছেন, এর আগে নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২৬ বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েন।

পাসাং দাওয়ার নিয়োগকর্তা হাইকিং কোম্পানি ইমাজিন নেপাল ট্র্যাক্সের কর্মকর্তা দাওয়া ফুতি শেরপা জানিয়েছেন, পাসাং একজন হাঙ্গেরিয়ান পর্বতারোহীর সঙ্গে এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন। দাওয়া ফুতি শেরপা জানান, তাঁরা এখন শীর্ষ থেকে নেমে আসছেন। ভালো আছেন তাঁরা।

শেরপারা তাঁদের পর্বতারোহণের দক্ষতার জন্য পরিচিত। মূলত পাহাড়ে বিদেশি ক্লায়েন্টদের গাইড হিসেবে জীবিকা নির্বাহ করেন তাঁরা। এ বছর নেপাল ৪৬৭ বিদেশি পর্বতারোহীকে এভারেস্টে চড়ার অনুমতি দিয়েছে।

আরো পড়ুন: বুদ্ধের কানে স্পিকার বাজিয়ে টাকা আর প্রেমিকা চাইলেন চীনা তরুণ

এম এইচ ডি/ আই. কে. জে/

মাউন্ট এভারেস্ট পাসাং দাওয়া শেরপা রেকর্ড নেপাল পর্বতারোহী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250