মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

৩ দিন ধরে ভাসতে থাকা ২৩ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ২ ট্রলারসহ ২৩ জেলেকে উদ্ধার করেছে সাতক্ষীরা বন বিভাগ।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উদ্ধার করা জেলেদের সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে এমভি মা ও এমভি লিমা নামক দুইটি ফিশিং ট্রলারে ভাসতে থাকা ২৩ জন জেলেকে মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে বন বিভাগ। রোববার দুপুর ১২টার দিকে উদ্ধার করা এসব জেলেদের সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার জেলেরা হলেন- জামাল (৬৩), শাহিন (৩৮), মোহাম্মদ শুকুর মিয়া (৪১), মো. শাহীন (৫১), মো. স্বপন ইসলাম (৪১), কালাম (৫৩), ফজল (৩০), বড়ইতলা গ্রামের বাবলু খানের পুত্র রুবেল খান (৩০), চরলাঠিমারা গ্রামের বাবলু খান এর ছেলে রুবেল খান (৩০), তরিকুল (১৫), সোলায়মান (২৯), আরিফ (১৬), নুহু (২৯), কামাল হাওলাদার (৪৪), আশিফুল (২৮), জামাল (১৬), ইমরান (২১), তরিকুল (১৮), জাফর হোসেন (৩৫), লাল মিয়া (৫৫), ইব্রাহিম (৩০), আরিফ (৩২) ও ইউনুস (২৮)। তারা বরগুনা জেলার পাথরঘাটা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলেরা জানান, মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থান করছিলেন তারা। গত ১৩ সেপ্টেম্বর থেকে তাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সাগরেই ভাসতে থাকেন। একপর্যায়ে জীবনে বেঁচে ফিরবেন এমন আশাও ছেড়ে দিয়েছিলেন। পরে শুক্রবার মান্দারবাড়িয়া ফাঁড়ির বন বিভাগের একটি টহল টিমের নজরে পড়লে তারা উদ্ধার করে নিয়ে আসে।

আরো পড়ুন: আবহাওয়া অনুকূলে, বঙ্গোপসাগরে ফের মাছ ধরা শুরু

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের সহকারী বন-সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ২৩ জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা সাগরে ভাসতে ভাসতে শুক্রবার সাতক্ষীরা রেঞ্জের বাহির মান্দারবাড়িয়া এলাকায় পৌঁছায়। সেদিনই বন ফাঁড়ির একটি টহল দল তাদের উদ্ধার করে। এরপর থেকে তারা বন বিভাগের হেফাজতে ছিল। আজ দুপুরে তাদের নিরাপদে মুক্ত করে দেওয়া হয়েছে।

এসকে/ 

 

খুলনা জেলে উদ্ধার বঙ্গোপসাগর বন বিভাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250