সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৩ সেকেন্ডে গরম কফি পান করে বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন কাণ্ড করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান অনেকে। জার্মানির এক ব্যক্তি সবচেয়ে দ্রুততম সময়ে এক মগ গরম কফি পান করে গিনেস রেকর্ডের খেতাব অর্জন করেছেন। 

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ে কফি পান করে রেকর্ড গড়েছেন ফ্রাঙ্কফুর্টের বাসিন্দা ফেলিক্স ভন মেইবোম। মাত্র ৩.১২ সেকেন্ডে এক মগ গরম কফি পান করেছেন তিনি।

মেইবোম দ্রুততম সময়ে কাপ কফি পান করে আগের রেকর্ড ভাঙেন। এর আগের রেকর্ডটি জার্মানিরই অ্যান্দ্রে অরটোলফ নামের এক ব্যক্তির দখলে ছিল। তিনি ২০২১ সালে ওই রেকর্ড করেছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম ফেলিক্স ভন মেইবোমের রেকর্ড গড়া কফি পানের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, মেইবোম গরম এক মগ কফি মুখে ঢেলে দেন। মাত্র ৩.১২ সেকেন্ডের মধ্যেই কফি গলাধঃকরণ করেন তিনি।

ওআ/

বিশ্ব রেকর্ড কফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250