শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩০০ আসনে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসছে ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটকক্ষে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপনের পরিকল্পনা থেকে ক্রমেই সরে আসছে নির্বাচন কমিশন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এই পরিকল্পনা নিয়েছিল। তবে দেশের সাংবিধানিক এই সংস্থা বর্তমানে মনে করছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

অবশ্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা না করার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানায়নি নির্বাচন কমিশন (ইসি। তবে ইসির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, বেশ কিছু স্থানীয় সরকার ও জাতীয় সংসদের উপনির্বাচনে সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করার পর কমিশন মনে করছে সারা দেশে ৩০০ সংসদীয় আসনে একসঙ্গে সিসিটিভিতে নির্বাচন পর্যবেক্ষণ করার মতো সক্ষমতা তাদের নেই। ভোট জালিয়াতি বা জাল ভোট ঠেকাতে কোনো বিকল্প কিছু করা যায় কি না, তা নিয়ে এখন চিন্তাভাবনা করছে কমিশন।

বর্তমান কমিশন ২০২২ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছিল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই বছরের অক্টোবরে নিজেদের কর্মপরিকল্পনাও ঘোষণা করেছিল ইসি। সেখানে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ১৪টি প্রতিবন্ধকতা চিহ্নিত করেছিল। এসব প্রতিবন্ধকতা উত্তরণে ইসি নিজেদের কর্মপরিকল্পনায় ১৯টি উপায়ও উল্লেখ করেছিল। সেগুলোর মধ্যে একটি ছিল প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন।

এম.এস.এইচ/

নির্বাচন নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250