বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

৫০ নম্বরের পরীক্ষার দাবি এইচএসসি পরীক্ষার্থীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

 আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি থেকে সরে এসেছেন।

রোববার (১৩ আগস্ট) ঢাকা বোর্ড ঘেরাওয়ের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা করেননি তারা। পরীক্ষার্থীরা বোর্ডের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশের অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।

এরপর বিকেল ৩টার দিকে পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) গণস্বাক্ষর ও স্মারকলিপি দেওয়ার কথা জানিয়ে বোর্ডের সামনে থেকে সরে যান।

ঢাকা বোর্ডের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা বলেন, বোর্ড চেয়ারম্যান গত বৃহস্পতিবার আমাদের আশ্বাস দেওয়ায় এখানে এসেছিলাম। কিন্তু বোর্ডের কারও কোনো সাড়া পাইনি আমরা। পুলিশ আমাদের এখানে দাঁড়াতেও দেয়নি। আমরা এখন মাউশিতে গণস্বাক্ষর ও স্মারকলিপি দেবো।

তারা আরও বলেন, এখন আমাদের আর পরীক্ষা পেছানোর দাবি নেই। এখন দাবি হলো- ৫০ নম্বরে পরীক্ষা নেওয়া হোক। কারও প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। শুধু শিক্ষক ও বোর্ড সংশ্লিষ্টদের সুদৃষ্টি চাইছি। বোর্ডের সামনে সহপাঠী আর কাউকে না আসারও আহ্বান জানান তারা।

এদিকে, শিক্ষার্থীরা মাউশিতে স্মারকলিপি দেওয়ার কথা বলে বোর্ডের সামনে থেকে চলে গেলেও বিকেল পৌনে ৪টা পর্যন্ত তাদের কেউ মাউশিতে যাননি বলে জানা গেছে। ফলে তারা আদৌ মাউশিতে স্মারকলিপি ও গণস্বাক্ষর জমা দেবেন কি না, তা স্পষ্ট নয়।

আর.এইচ 

এইচএসসি এইচএসসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250