শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

‘আস্থা ভোটে’ জয় পেলেন শাহবাজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩

#

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি: সংগৃহীত


পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ বৃহস্পতিবার দুপুরের পর পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির এই আস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করেন। খবর দ্য ডনের।

প্রতিবেদনে খবরে বলা হয়, আস্থা ভোটে ১৭২ ভোটের প্রয়োজন হলেও শাহবাজ শরীফ পেয়েছেন ১৮০ ভোট। ফলে পার্লামেন্টে অধিকাংশ সদস্য প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।

শাহবাজ শরীফ পার্লামেন্টে আস্থা ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন—এমন খবর চাওড় হলেও দেশটির সরকার বেশ জোর দিয়েই তা প্রত্যাখ্যান করে আসছিল। তার কয়েক দিন পরই এই অপ্রত্যাশিত ঘটনা ঘটল।

প্রস্তাব পাস হওয়ার পর শাহবাজ শরীফ পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘পার্লামেন্টের সিদ্ধান্তকে আজ চ্যালেঞ্জ করা হচ্ছে। এই পার্লামেন্ট আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। এই পার্লামেন্ট যদি বিতর্কের পর কোনো সিদ্ধান্তে পৌঁছায় তাহলে সেই সিদ্ধান্তকে সম্মান করা আমার কর্তব্য। তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।’

আরো পড়ুন:  ১৫ বছর ছাগল চরিয়ে ওমরাহ পালন করলেন ৮২ বছরের বৃদ্ধ

এদিকে ক্ষমতাসীন জোট সরকারের এ শক্তি প্রদর্শন আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনরত ইমরান খানের পিটিআইয়ের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ফাওয়াদ চৌধুরী বলেন, পিটিআইয়ের ২০ সংসদ সদস্যের ভোট গণনা না হওয়ায় প্রধানমন্ত্রী আস্থা হারিয়েছেন। শাহবাজ শরীফের ১৭২ সদস্যের পরিবর্তে মাত্র ১৬০ সদস্যের সমর্থন আছে। আজকের ভোট শাহবাজ শরীফ এবং পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনের জন্য বড় পরাজয়।

এম/


 

ভোটে জয় শাহবাজ শরীফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250