শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

সংগীত

‘পরিবার ও বন্ধুদের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

সংগীতশিল্পী ম্যাডোনা - ছবি: সংগৃহীত

গত ২৮ জুন ম্যাডোনার অসুস্থতার খবর চমকে দিয়েছিল তাঁর লাখো ভক্ত-অনুসারীদের। জানা গিয়েছিল, ২৪ জুন গুরুতর জীবাণু সংক্রমণে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। বিভিন্ন গণমাধ্যম জানায়, ম্যাডোনার অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাঁর বাঁচার সম্ভাবনা ছিল খুবই কম। 

নিজের বাড়িতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। ইনজেকশন দেওয়ার পর তাঁর চেতনা ফিরে আসে! পরে বাড়ি ফিরলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা ছিল ভক্তদের। প্রায় এক মাস পর নিজের অবস্থা নিয়ে মুখ খুললেন সংগীতশিল্পী।

গত রোববার রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজের অবস্থা নিয়ে বিস্তারিত জানিয়েছেন ম্যাডোনা।


ম্যাডোনা - ছবি: সংগৃহীত

দীর্ঘ এক পোস্টে ম্যাডোনা লিখেছেন, ‘পরিবার ও বন্ধুদের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ। হাসপাতাল থেকে বাড়ি ফেরার এক মাস পর সেটা আরও স্পষ্ট হয়েছে। একজন মা হিসেবে আপনি সন্তানদের চাহিদা মেটাবেন, কিন্তু যখন গুরুতর পরিস্থিতি তৈরি হয়, সন্তানেরা আমার পাশে ছিল। এই সময়ে তাদের মধ্যে অন্য একটি বিষয় লক্ষ করেছি, যা আগে কখনো দেখিনি। এটাই আসলে পার্থক্য গড়ে দিয়েছে।’

পোস্টে তাঁকে সমর্থনের জন্য বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জানান ম্যাডোনা। তাঁর দীর্ঘদিনের ম্যানেজার গাই ওজারিকে ধন্যবাদ জানিয়ে গায়িকা লিখেছেন, বেঁচে যাওয়ার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। 

পোস্টের শেষে ম্যাডোনা লিখেছেন, ‘সর্বোপরি আমার পাশে যেসব দেবদূত ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁদের জন্যই আমার অসম্পন্ন কাজগুলো এবার করতে পারব।’

আরো পড়ুন:পরীমণির সঙ্গে যোগাযোগ করলেন রাজ

পোস্টের সঙ্গে কয়েকটি ছবি জুড়ে দিয়েছেন ম্যাডোনা। যার দুটিতে তাঁর সঙ্গে ছেলে ডেভিড ও মেয়ে লর্দেকে দেখা যাচ্ছে।

১৫ জুলাই কানাডা থেকে গ্রেটেস্ট হিটস ট্যুর শুরু করার কথা ছিল ম্যাডোনার। তবে তিনি অসুস্থ হওয়ার পরই বিশ্ব সফর স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

এম/


পরিবার ভালোবাসা ম্যাডোনা ওষুধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250