সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

‘পাঠান’ ছাড়পত্র পেলে ১২ মে মুক্তি পাবে বাংলাদেশে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা ‘পাঠান’। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির সরকারি অনুমতি মেলার পর প্রথম কোনো সিনেমা হিসেবে সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি। আগামী ৫ মে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের’। তবে, সমিতিগুলোর আপত্তির মুখে তা পিছিয়ে আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে পাঠান মুক্তি দিতে চায় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার (৩ মে) সেন্সরে দুটি সিনেমার শো আছে। এর মধ্যে একটি বাংলা, একটি ইংরেজি। সেই তালিকায় ‘পাঠান’ নেই। এরমধ্যে চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয় ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে ‘পাঠান’ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য। তবে, দুই সপ্তাহ নয় শোনা যাচ্ছে এক সপ্তাহ পিছিয়ে সিনেমাটি আগামী ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

আরো পড়ুন: বাইজুস কান্ডে শাহরুখকে দোষী সাব্যস্ত করেছে ক্রেতা সুরক্ষা আদালত 


অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কোম্পানির স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করবো। আমরা চেয়েছিলাম ৫ মে। এখন সমিতিগুলো যেহেতু আপত্তি করেছে। তাই আগামী ১২ মে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছি।’

সাফটা চুক্তির আওতায় সরকার ১১ এপ্রিল ৫ শর্তে দুই বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে। ফলে সিনেমা হল মালিকদের প্রায় আড়াই দশকের দাবি মেনে নিয়েছে সরকার। অবশ্য এজন্য চলচ্চিত্রের ১৯ সংগঠনের কর্তাব্যক্তিদের হিন্দি ছবি আমদানিতে কোনো আপত্তি নেই এ মর্মে লিখিত দিতে হয়েছে।

এসি/ আইকেজে 

‘পাঠান ’ ছাড়পত্র মুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250