বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সবজিতে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক *** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

‘বঙ্গবন্ধু বিশ্বাস করেননি যে বাঙালিরা তাকে হত্যা করতে পারে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করেননি তাকে বাঙালিরা হত্যা করতে পারে। এখনো বিদেশে গেলেও আমাদের শুনতে হয়, যে তোমরা সেই জাতি, যারা তোমাদের জাতির পিতাকে হত্যা করেছো।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার পরিচিত একজন বললেন রাস্তায় এত আর্মি কেন? কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কিছু সময় পরে শুনলাম মেজর ডালিম বলছে সেই ভয়ানক কথা। এর কিছুক্ষণ পরে দেখলাম আমার বাসার পেছনে রক্ষীবাহিনীর সদর দপ্তরের সামনে দুইটি ট্যাংক দাঁড়িয়ে রয়েছে। তখনও আসল ঘটনা বুঝতে পারিনি। যখন এই নৃশংস ঘটনা শুনলাম, তখন মনে হলো আমরা মুক্তিযোদ্ধারা কি বেঁচে আছি?

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কারা জড়িত সেটি আমাদের ভালো করে জানতে হবে। বঙ্গবন্ধু হত্যায় কুশীলবদের চিহ্নিত করতে হবে। কারা এই ঘটনার নেপথ্যে থেকে সহযোগিতা করেছে, কারা এর উপকারভোগী সেটা আমাদের জানতে হবে। বঙ্গবন্ধুর হত্যার আগে ছোট ছোট অনেক ইঙ্গিত পেয়েছি, কিন্তু তখন আমরা বুঝিনি। ভয়ানক একটি সর্বনাশ আসছিল সেটি আমরা বুঝতে পারিনি। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কোনোদিন বিশ্বাস করতেন না যে বাঙালিরা তাকে হত্যা করতে পারে। তাই হয়েছিল। সেটিও দেখতে হয়েছিল। একটু হলেও প্রশান্তি হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেদিন ফিরেছিলেন। তার ফিরে আসায় আমরা ঘুরে দাঁড়ানোর আশা করেছিলাম। সেটিই হয়েছে। আমরা হৃদয়ে ধারণ করতাম যে, বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে। আমরা সেটি দেখে যেতে পেরেছি। এখনো যারা পলাতক রয়েছে তাদের চিহ্নিত করেছি। আশা করি ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ আলম ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আর.এইচ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250