বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

যুক্তরাষ্ট্র, বিএনপি, জামায়াত ও হেফাজতকে রুখে দেবে ওয়ার্কার্স পার্টি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:১৯ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

যুক্তরাষ্ট্র, বিএনপি, জামায়াত ও হেফাজতকে রুখে দেবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির নেতারা। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শাহবাগে আয়োজিত সমাবেশে এ কথা বলে তারা।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির নেতারা উল্লেখ করেন, এই সেই আমেরিকা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এই আমেরিকা এদেশে ১৯৭৪ সালে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় মদদ দিয়েছিল। গত কয়েক বছর ধরে ল্যাটিন আমেরিকা থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ দখল করে সরকার বদলে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে লিবিয়া এবং ইরাককে।

তারা বলেন, ইরানকে ধ্বংস করার সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র। এখন কালো থাবা বাড়িয়েছে বাংলাদেশের দিকে। আমরা বাঙালি বীরযোদ্ধা জাতি, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা দেশ ধ্বংসের পাঁয়তারা পরোয়া করি না। মার্কিন ও তার দালাল বিএনপি, জামায়াত, হেফাজতকে আমরা রুখবোই।

সমাবেশে নেতারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি আমাদের গর্বিত জাতিতে পরিণত করেছে। সমৃদ্ধির পথে দ্রুত পায়ে এগিয়ে চলেছি আমরা। দেশ পরিচালনায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আমরা চলতে চাই। এ ব্যাপারে বিদেশি অপশক্তির অযথা অন্যায়ভাবে নাক গলানো আমরা মানবো না।

দলের শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ডের সম্পাদক অধ্যাপক সুমন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বাহ আলী খান কলিন্স,মহানগর দক্ষিণের আহ্বায়ক কিশোর রায়।


বিএনপি আমেরিকা ওয়ার্কার্স পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250