শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

“বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ অ্যাওয়ার্ড: ৩ লাখ করে টাকা পাবেন ২২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহিত করতে বৃত্তি দিচ্ছে সরকার। এ বৃত্তির কেতাবি নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’। সারা দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে (মাস্টার্স) পড়ুয়া ২২ শিক্ষার্থী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ স্বীকৃতি পাবেন। এ বৃত্তির উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

স্কলার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি দিয়ে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ অ্যাওয়ার্ড ২০২৩ পেতে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ অ্যাওয়ার্ড পাবেন ২২ জন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’–এ প্রত্যেককে প্রাইজমানি হিসেবে তিন লাখ টাকা, সনদ ও সম্মাননা স্মারক দেওয়া হবে।

১৬টি ক্ষেত্রে থেকে মোট ২২ জনকে এ স্বীকৃতি দেওয়া হবে। সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, ভৌতবিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, সমুদ্র-পরিবেশ বা পরমাণুবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বা এমার্জিং টেকনোলজি, শিক্ষা ও উন্নয়ন, চিকিৎসাবিজ্ঞান, চারু ও কারু এবং ধর্মীয় শিক্ষায় স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হবে। সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চিকিৎসাবিজ্ঞান এবং কৃষিবিজ্ঞান অধিক্ষেত্রে ২ জন এবং বাকি ক্ষেত্রগুলোয় ১ জন করে মোট ২২ জনকে চূড়ান্তভাবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ নির্বাচন করে অ্যাওয়ার্ড দেওয়া হবে।

কারা আবেদনের যোগ্য

বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, বৃত্তির জন্য অবশ্যই এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ এবং স্নাতকে সিজিপিএ ৩ দশমিক ৭ থাকতে হবে। দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা পেয়েছেন বা ভর্তি হওয়া শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের সুপারিশসহ আবেদন করবেন।

তিন সেট আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র ও সহশিক্ষা কার্যক্রমের সনদের সত্যায়িত অনুলিপি সংযোজন করতে হবে। পূরণ করা আবেদনপত্র আগামী ১৬ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর রেজিস্টার্ড ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন বিবেচনা করা হবে না।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ অ্যাওয়ার্ডে আবেদন নির্দেশিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।


একে/


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250