বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

এভাবে ভোট হলে বিজয় সুনিশ্চিত: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ভোট দিয়েছেন। 

রোববার (৭ই জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও তিনি সকাল ১০টা ৩৫ মিনিটে তার নিজ কেন্দ্র বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।

ভোট শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক। এভাবে ভোট হলে বিজয় সুনিশ্চিত। উন্নয়ন অব্যাহত রাখতে তিনি সকল ভোটারকে কেন্দ্রে এসে ভোট দিতে অনুরোধ করেন।

এ সময় মন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বিসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে বেলা সাড়ে ১১টায় বাগমারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মন্ত্রীর মেয়ে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।

আরও পড়ুন: ঘুষের টাকাসহ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

বাগমারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন আনসারী বলেন, সকাল ১০টা ৩৫ মিনিটে অর্থমন্ত্রী ভোট দিয়েছেন। এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৯৮৮ জন। দুপুর ১টা পর্যন্ত প্রায় ৮০০ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সঙ্গে আরও ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই তাদের এজেন্ট ও সমর্থকদের দেখা যায়নি।

এসকে/ 

নির্বাচন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250