বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

অগ্রণী ব্যাংকের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নতুন নাম হবে অগ্রণী ব্যাংক পিএলসি।

বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুযায়ী তপশিলি ব্যাংকের তালিকায় ‘অগ্রণী ব্যাংক লিমিটেড’র নাম ‘অগ্রণী ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে ‘Agrani Bank PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে। 

আরো পড়ুন : দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘ স্মারক পরিবর্তন করতে হবে।

এজন্য অগ্রণী ব্যাংক লিমিটেড নাম পরিবর্তন করে অগ্রণী ব্যাংক পিএলসি করা হয়েছে।

এসকে/ 


কোম্পানি আইন অগ্রণী ব্যাংক নতুন নাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250